মেহেরপুর প্রতিনিধি
২০ ডিসেম্বর, ২০১৯
মেহেরপুরে ১০ রাতব্যাপী যাত্রাপালার উদ্বোধন

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ‘শেকড়ের সন্ধানে, এসো মিলি বিশুদ্ধ যাত্রা আয়োজনে’ স্লোগানে ১০ রাতব্যাপী যাত্রাপালার উদ্বোধন করা হয়েছে। গত বুধবার রাতে ‘দেবী সুলতানা’ মঞ্চস্থ করে জেলা শিল্পকলা একাডেমি। জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন।
ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত দেবী সুলতানার বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মশিউজ্জামান বাবু, প্রিয়া, শাশ্বত নিপ্পন, আব্দুল ওয়াদুদ, সাইদুর রহমান, আসাবুল হক, মামলত, হামীম সেচদা, সজল আহমেদ, তারিক হেলালী দানি ও আলী রেজা বিচু।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন




































