নিজস্ব প্রতিবেদক
ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত

বিভিন্ন রকম ফল সাজিয়ে, ফলের পরিচয় ও গুণাগুণ বর্ণনা করে ইকরা হবিগঞ্জের শিক্ষার্থীরা মেতে উঠেছিল ফ্রুইটস ফেস্টিভ্যাল ২০২৬-এ।
সোমবার দুপুরে ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জ ও ইকরা দারুল উলূম মাদরাসা আয়োজিত ফল উৎসব অনুষ্ঠিত হয়।
ইকরা হবিগঞ্জ কো-অর্ডিনেটর আবদুর রউফ আশরাফের পরিচালনায় প্রধান অতিথির আলোচনায় হাফেজ মাওলানা মাসউদুল কাদির বলেন, মৌসুমি ফল মানুষের জন্য খুবই উপকারী। শিশুদেরকে বাস্তবে ফলের সঙ্গে সংযোগ করে দিতে, পরিচয় করে দিতে আমরা ফল উৎসবের আয়োজন করেছি।
তিনি বলেন, আমরা শিশুদের দেশি ফল খেতে উৎসহিত করব। বাড়িতে নতুন গাছ লাগাব। বৃক্ষ বাঁচলেই আমরা অক্সিজেন পাব। আমাদের পরিবেশ হবে জীবনবান্ধব। শিশুবান্ধব।
ইকরা বাংলাদেশ স্কুলের সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম প্রদর্শিত প্রতিটি ফলের উপকারিতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
ফল উৎসবে ফলের পরিচয়, ফলের গুণাগুণ, একজন ডাক্তার ও একজন রোগী সাজিয়ে ফল দিয়ে চিকিৎসা প্রদান করা হয়। উপস্থিত ভালো পারফর্মকারীদের মধ্যে ফল পুরস্কার দেওয়া হয়। লটারির মাধ্যমে শিক্ষকদের মধ্যে ফলের ঝুড়ি উপহার দেওয়া হয়।
ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের জন্য ছিল বিভিন্ন ফল আপ্যায়নের ব্যবস্থা।








































