reporterঅনলাইন ডেস্ক
  ২ ঘণ্টা আগে

বন্যাকবলিত বাঁশখালীতে ব্যবসায়ী সোহেলের লাখ লাখ টাকার আর্থিক সহায়তা

ছবি : প্রতিদিনের সংবাদ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ নিজামুল হক সোহেল। কোনো ধরনের প্রচার-প্রচারণা ছাড়াই সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক উদ্যোগে তিনি বন্যাকবলিত অসহায় পরিবারের মাঝে লাখ লাখ টাকার নগদ অর্থ সহায়তা পৌঁছে দিয়েছেন।

সোমবার (১৩ জুলাই) সকাল থেকে দিনব্যাপী খানখানাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে তিনি দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং সরাসরি নগদ অর্থ বিতরণ করেন। এ সময় তাঁর সঙ্গে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সরেজমিনে এসে মানবিক বিপর্যয় দেখে দুঃখ প্রকাশ করে মোহাম্মদ নিজামুল হক সোহেল বলেন, "বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো কোনো করুণা নয়, বরং আমাদের নৈতিক দায়িত্ব। এবারের বন্যায় বাঁশখালীর প্রায় ৮০ শতাংশ ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। এই জনপদের মানুষের দুর্দশা স্থায়ীভাবে দূর করতে হলে একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণ জরুরি।" এই সংকট মোকাবিলায় তিনি সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান এবং অসহায় মানুষের কষ্ট লাঘবে তাঁর এই ক্ষুদ্র প্রয়াস যেন আল্লাহ কবুল করেন, সেই প্রার্থনা করেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়