reporterঅনলাইন ডেস্ক
  ৩ ঘণ্টা আগে

দৌলতপুরে গৃহবধূসহ ৩ জনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, শাস্তির দাবি

ছবি : প্রতিদিনের সংবাদ

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার রঘুকোষ এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূসহ একই পরিবারের তিন সদস্যের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। গত ২৬ জুন সংঘটিত এই নৃশংস হামলার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার বিকেলে স্থানীয় উল্টাবাড়ী মাঠে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তাদের অভিযোগ, জসিম উদ্দিন ও তার জামাতা হাবিবুর রহমানসহ ৯ জন পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র ও রড দিয়ে হামলা চালিয়ে আব্দুল হালিম, নিজা এবং হাসিনাকে গুরুতর জখম করে। আহতরা বর্তমানে ঢাকার পপুলার মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় থানায় মামলা করা হলেও আসামিরা এখনো অধরা।

দৌলতপুর থানার ওসি স্বপন কুমার সরকার জানান, এ ঘটনায় উভয় পক্ষই পাল্টা মামলা করেছে এবং আসামিরা বর্তমানে আদালত থেকে জামিনে আছেন। তবে মেডিকেল সার্টিফিকেট ও আলামত সংগ্রহ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত আদালতে চার্জশিট দাখিল করা হবে। ভুক্তভোগী পরিবার মানববন্ধন শেষে অবিলম্বে আসামিদের গ্রেপ্তার ও নিজেদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়