রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি

  ১৩ ঘণ্টা আগে

রুহিয়া স্বেচ্ছাসেবক দল

সভাপতি বেলাল, সম্পাদক মিন্টু

রুহিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ঠাকুরগাঁও। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুল ইসলাম (মুন্না) ও সদস্যসচিব কামরুজ্জামান (কামু) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

আংশিক কমিটিতে সভাপতি বেলাল হোসেন এবং সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মিন্টু, সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান সুমন, সহসভাপতি আল-আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জাহেদী ও সাইদুর রহমান আজাদ এবং সাংগঠনিক সম্পাদক খান মোহাম্মদ আইয়ুব ও দেলোয়ার হোসেন দেলু খান।

বিজ্ঞপ্তিতে আগামী ১৫ দিনের মধ্যে রুহিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়