সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

  ১৩ ঘণ্টা আগে

সিরাজদিখানে সম্মাননা ও সংবর্ধনা প্রদান

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর এলাকায় আল ইহসান নাগরিক সেবা ফাউন্ডেশনের উদ্যোগে সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় বালুচর বাজার জামে মসজিদের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খতমে নবুওত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আব্দুল হামিদ দা.বা. পীর সাহেব মধুপুর।

অনুষ্ঠানেআল ইহসান নাগরিক সেবা ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা জয়নুল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আল-ইতক মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা আতাউল হক সরকার।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মুফতি রফিকুল আমিন ও হাফেজ মাওলানা মুফতি শাহজালাল ভাসানী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়