reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

‘ফেভারিট শেফ’-এর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি মাদিহা

ছবি : প্রতিদিনের সংবাদ

কানাডাপ্রবাসী বাংলাদেশি শেফ মাদিহা তুরশীন আন্তর্জাতিক ‘ফেভারিট শেফ ২০২৬’ প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছেন। প্রখ্যাত শেফ কার্লা হল-এর উপস্থাপনা এবং জেমস বেয়ার্ড ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় এখন জনভোটের মাধ্যমে সেমিফাইনালিস্ট নির্বাচন করা হবে। আগামী ২৩ জুলাই সন্ধ্যা ৭টা (বাংলাদেশ সময়) পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে।

‘ইয়াম মোমেন্টস’-এর শেফ ও ক্রিয়েটিভ ডিরেক্টর মাদিহা তুরশীন বিশ্বমঞ্চে বাংলাদেশের সমকালীন খাদ্যসংস্কৃতিকে তুলে ধরছেন। লে কর্দোঁ ব্লু থেকে ‘গ্রঁ দিপ্লোম’ ডিগ্রিধারী মাদিহা কেবল রান্নার মধ্যেই সীমাবদ্ধ নন, বরং খাদ্যের ইতিহাস, গবেষণা ও সাংস্কৃতিক গল্পগাথাকে আধুনিক রন্ধনশৈলীর মাধ্যমে উপস্থাপন করছেন। প্রতিযোগিতায় তাঁর পরিবেশিত উল্লেখযোগ্য পদের মধ্যে রয়েছে ‘ভার্দ্যুর’, ‘রোহু আ লা বেঙ্গল’, ‘কমফোর্ট, কালার্ড’ এবং ‘মনসুন টি অ্যান্ড মেমোরি’।

প্রতিযোগিতায় বিজয়ী হলে বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না নিয়ে একটি কফি-টেবিল বই প্রকাশের পরিকল্পনা রয়েছে তাঁর। পাশাপাশি ঢাকায় ‘ইয়াম মোমেন্টস’ নামে একটি সমন্বিত রন্ধন ও সাংস্কৃতিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার উদ্যোগও রয়েছে তাঁর, যা দেশের রন্ধনভিত্তিক পর্যটনের বিকাশে ভূমিকা রাখবে। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় প্রতি ২৪ ঘণ্টায় একবার করে মাদিহাকে ভোট দেওয়া যাবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়