আদীবা আবসারী, ইডেন মহিলা কলেজ
০৫ জুলাই, ২০২৬
ইডেনের ‘জয়িতা-৭১’ নারী মুক্তিযোদ্ধাদের স্মারক

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মারক ভাস্কর্য ছড়িয়ে আছে দেশজুড়ে। প্রধান সড়কের পাশে, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণে কিংবা জনসমাগমস্থলে নির্মিত হয়েছে অসংখ্য ভাস্কর্য। জয়িতা-৭১ তেমনই একটি স্মারক ভাস্কর্য, যা নির্মিত হয়েছে নারী মুক্তিযোদ্ধাদের বীরত্ব, সাহসিকতা ও আত্মত্যাগের স্মরণে। ইডেন মহিলা কলেজের মূল ফটক দিয়ে প্রবেশ করলেই সুশোভিত বাগানের মাঝে চোখে পড়ে ভাস্কর্যটি। ঢাকা জেলা পরিষদের অর্থায়নে স্থপতি এহসানুল হাসান খানের নকশায় ২০১৪ সালে এটি নির্মিত হয়।
ভাস্কর্যটিতে দুজন নারী মুক্তিযোদ্ধার দৃপ্ত প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে। কলেজে প্রবেশের সময় কিংবা আড্ডার ফাঁকে শিক্ষক-শিক্ষার্থীদের দৃষ্টি সহজেই আকর্ষণ করে জয়িতা-৭১; যার মূল উদ্দেশ্য মুক্তিযুদ্ধে নারীর বীরত্বপূর্ণ ও অনস্বীকার্য অবদানের কথা স্মরণ করিয়ে দেওয়া।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন









































