নিয়ামুর রশিদ শিহাব

  ০৫ জুলাই, ২০২৬

জাতীয় পর্যায়ে চতুর্থ গলাচিপার মেয়ে জামিলা

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জাতীয় পর্যায় উচ্চ লাফ(বালিকা) প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করেছে জামিলা। এর আগে সে পর্যায়ক্রমে ইউনিয়ন, উপজেলা, জেলা এবং বরিশাল বিভাগে ১ম হয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে জাতীয় পর্যায় অংশ নেবার সুযোগ পায়। জামিলা গলাচিপা উপজেলার রতনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী এবং সদর ইউনিয়নের রতনদী গ্রামের শাহজালালের কন্যা।

জামিলার সাফল্যে সংবর্ধনা দিয়েছে গলাচিপা উপজেলা প্রশাসন। সম্প্রতি ইউএনও- এর কক্ষে জামিলার হাতে ক্রেষ্ট তুলে দেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. গোলাম সগির, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওয়ালিউর রহমান, রতনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা লুৎফুন নাহার, সহকারী শিক্ষিকা ফারআনা প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়