পঞ্চগড় প্রতিনিধি
১ ঘণ্টা আগে
পঞ্চগড়ে তথ্য অধিকার আইন বিষয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে তথ্য অধিকার আইন বিষয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে এডভানসিং একাউন্টিবিলিটি এন্ড ট্রান্সপারেন্সি থ্রু দ্যা রাইট টু ইনফরমেশন প্রকল্পের আওতায় ওই সভার আয়োজন করে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ-রিইব।
উক্ত এ্যাডভোকেসি সভায় তথ্য অধিকার আইন বাস্তবায়ন গ্রুপের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল বারী, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন ও সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম।
সভায় স্বাগত বক্তব্য দেন রিইব'র সিনিয়র প্রোগ্রাম অফিসার মতিউর রহমান। এ্যাডভোকেসি সভায় সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ পঞ্চগড় সদর ও দেবীগঞ্জ উপজেলার আরটিআই গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন









































