reporterঅনলাইন ডেস্ক
  ১০ ফেব্রুয়ারি, ২০২৫

যুদ্ধবিরতির মাঝেই হামলা

ইসরায়েলি আগ্রাসন : গাজায় নিহত বেড়ে ৪৮ হাজার ২০০

গত মাসেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। তবে থেমে নেই লাশের মিছিল। ধ্বংসস্তূপ সরাতে গিয়ে বের হয়ে আসছে একের পর এক ফিলিস্তিনির লাশ; নিহতের তালিকাও বড় হচ্ছে প্রতিদিন।

এরই মাঝেই খবর, গাজায় ফের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যেখানে এক অন্তসত্ত্বা মা ও তার শিশু সন্তানসহ ঝরে গেছে আরও ৪ প্রাণ। চুক্তি মোতাবেক, যুদ্ধবিরতি চলমান অবরুদ্ধ ভূখণ্ডটিতে যেকোনো ধরনের হামলা-অভিযান বন্ধ রাখার কথা।

এ ছাড়া সবশেষ ৪৮ ঘণ্টার প্রাপ্ত খবর অনুযায়ী, ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ২৯ ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৪৮ হাজার ২০০ জনে পৌঁছেছে। রবিবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

বার্তা সংস্থাটি বলছে, যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও রবিবার গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ভূখণ্ডটির একটি মেডিকেল সূত্র জানিয়েছে। সূত্রটি জানায়, শহরের পূর্ব দিকে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের ওপর গুলি চালানোর পর তিনজনের মরদেহ গাজা শহরের ব্যাপ্টিস্ট হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়