reporterঅনলাইন ডেস্ক
  ২৬ মার্চ, ২০২৬

হাসান হাফিজ

লাঞ্ছিত বুক দিচ্ছে পেতে

ভাঙা মানুষ ভাঙতে ভাঙতে

পার করে দেয় একটা জীবন

সৃজন-গড়ন হলোই না আর

ছায়ামানুষ ছায়ার সঙ্গে লড়তে লড়তে

অশ্রুফোঁটার হিসাব-নিকাশ করতে করতে

ক্রমান্বয়ে ছায়ার মধ্যেই লুকিয়ে ফেলে

জখম হওয়া সলজ্জ মুখ

ভাঙা মানুষ ভাঙার মধ্যেই

নির্বাসনের নির্বাপণের

নিদান কিংবা মোক্ষ খুঁজে

আততায়ীর ছোরার নিচে

হাসতে হাসতে দিচ্ছে পেতে

লাঞ্ছিত ও দরিদ্র বুক

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়