মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
২০ জুলাই, ২০২৬
পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মধুপুরের অরণখোলার হাওদা বিলের সেতু থেকে ঝাঁপাতে গিয়ে অন্তর ম্রং (২২) নামে এক আদিবাসী গারো যুবক নিখোঁজ হয়। পরের দিন রবিবার সকালে তার মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
গত শনিবার সন্ধ্যা ৬ টার দিকে ডুবে যাওয়ার ঘটে। অন্তর ম্রং গাছাবাড়ী গ্রামের সুকান্ত চিরানের ছেলে।
মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার বলেন, তারা নিখোঁজের খবর পেলেও তাদের স্টেশনে কোনো ডুবুরি না থাকায় উদ্ধারে অংশ নিতে পারেননি। জেলা থেকে ডুবুরি রাতে মুভ করেনি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন






































