গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

  ২০ জুলাই, ২০২৬

গোয়ালন্দে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা কৃষকদল।

গতকাল রবিবার বেলা সাড় ১১টার দিকে গোয়ালন্দ প্রেসক্লাব হলরুমে উপজেলা কৃষকদলের ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সিনিয়র সহসভাপতি ইয়াকুব হোসেন, সহসভাপতি বিল্লাল হোসেন, সাজ্জাদুল আলম সামচু, সহসাধারণ সম্পাদক হারুন বেপারি, আবু বক্কর সিদ্দিক, সৈকত জামান, তারা মিয়া, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সিরাজ, মান্নান শেখসহ পৌর ও চারটি ইউনিয়নের নেতৃবৃন্দ।

এসময় উপজেলা কৃষকদলের সভাপতি আবু বক্কর সিদ্দিক বলেন, আলিম মোল্লার সঙ্গে আমার ব্যবসায়িক টাকা লেনদেনের কথোপকথন কাটছাঁট করে মকিম মন্ডল একটি ভিডিও ফেসবুকে আপলোড দিয়ে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য একটি কুচক্রী মহল আমাকে নিয়ে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়