লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

  ২০ জুলাই, ২০২৬

খবর প্রকাশের পর ভাঙন এলাকা পরিদর্শনে পাউবো কর্মকর্তারা

‘টংকাবতী খালের ভাঙনে বিলীনের পথে সড়ক, হুমকিতে এলাকাবাসী’ শিরোনামে গত ১৯ জুলাই প্রতিদিনের সংবাদে প্রকাশিত হয়। এ খবর প্রকাশের পর পরই গতকাল রবিবার সকালে লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লতিয়ারপাড়ায় টংকাবতী খালের ভাঙন এলাকাটি পরিদর্শন করেছেন চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ড।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী গিয়াস উদ্দিন, কার্য সহকারী মোদাচ্ছের হোসাইন, স্থানীয় ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলম ভুট্টুসহ অন্য জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা গেছে, লতিয়ারপাড়া এলাকায় ভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে। টংকাবতী খালের ভাঙনে বিলীন হয়ে গেছে লতিয়ারপাড়ার পার্শ্ববর্তী সড়ক। এলাকার মানুষ হুমকির মুখে রয়েছে।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রামের উপসহকারী প্রকৌশলী ও স্টেশন অফিসার মাহবুব আলম বলেন, প্রতিদিনের সংবাদে ভাঙনের বিষয়ে খবরটি দেখতে পেয়ে কলাউজানের ৯ নম্বর ওয়ার্ডে লতিয়ারপাড়া এলাকায় টংকাবতী খালের ভাঙনটি পরিমাপ ও তালিকাভুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী গিয়াস ও মোদাচ্ছেরকে পাঠানো হয়েছে। এটি তালিকাভুক্ত করে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রামের উপবিভাগীয় প্রকৌশলী প্রশান্ত তালুকদার বলেন, টংকাবতী খালের ভাঙনে কলাউজানের লতিয়ারপাড়ায় বিলীন হওয়ার পথে, বিষয়টি প্রতিদিনের সংবাদে দেখেছি। পত্রিকায় দৃষ্টিগোচর হওয়ার পরপরই ভাঙন এলাকা পরিদর্শন করে পরিমাণ ও তালিকাভুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের এসওকে নির্দেশনা প্রদান করেছি। খালের ভাঙনটি তালিকাভুক্ত করা হবে বলেও জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়