জয়পুরহাট প্রতিনিধি

  ২৯ জুন, ২০২৬

স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামী আটক

জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ এলাকায় বন্দনা রানী (২৬) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রাজ কুমার (৩৫)-এর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

নিহত বন্দনা রানী জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ ঢুলিপাড়া গ্রামের বাসিন্দা ও রাজ কুমারের স্ত্রী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার ভোরে একটি সেলাই মেশিনকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রাজ কুমার তার স্ত্রী বন্দনা রানীকে মারধর করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ। খবর পেয়ে গতকাল রবিবার সকাল ১০টার দিকে জয়পুরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়