কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

  ৩ ঘণ্টা আগে

কচুয়ায় সিঁধ কেটে বৃদ্ধাকে হত্যা

চাঁদপুরের কচুয়ায় সিঁধ কেটে এক বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা করার ঘটনা ঘটেছে। কচুয়া উপজেলার পাথৈর ইউনিয়ন বেরকোটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম (৭৫) ৮ নম্বর ওয়ার্ডের বেরকোটা গ্রামের মিয়াজী বাড়ির মৃত সাদেক মিয়াজির স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে চোর চক্র সিঁধ কেটে ফাতেমা বেগমের বসতঘরে প্রবেশ করে চুরি করছিল। এ সময় ফাতেমা বেগম চোরকে চুরি করা মালামাল নিয়ে পালাতে বাধা দিলে চোর ধারালো চাকু দিয়ে তার থুতনি ও নাকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে কচুয়া থানা পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগ বা এজাহার প্রাপ্তি পর মামলা রুজুসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হত্যাকাণ্ডে জড়িত অজ্ঞাত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়