reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দাম, ২ সপ্তাহে সর্বনিম্ন 

ছবি : সংগৃহীত

মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়াতে পারে—এমন জোরালো আশঙ্কার কারণে বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দরপতন অব্যাহত রয়েছে। এর ফলে মূল্যবান ধাতুটি দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার (২৪ জুন) সকাল ১১টা ১০ মিনিটে (জিএমটি) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৪ শতাংশ কমে ৪ হাজার ৪৯ দশমিক ৪৪ ডলারে নেমে এসেছে, যা গত ১১ জুনের পর সর্বনিম্ন।

অন্যদিকে আগস্ট মাসের ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ২ শতাংশ কমে ৪ হাজার ৬৬ দশমিক ৭০ ডলারে লেনদেন হচ্ছে।

মূলত, মার্কিন ডলারের দাম ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যার ফলে বিদেশী ক্রেতাদের জন্য স্বর্ণ ও রুপার মতো পণ্যগুলো আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।

বিশ্লেষকরা বলছেন, মার্কিন অর্থনীতির সাম্প্রতিক শক্তিশালী মূল্যস্ফীতি পরিস্থিতি ফেডকে উচ্চ সুদহার বজায় রাখতে উৎসাহিত করতে পারে। প্রচলিত নিয়ম অনুযায়ী, সাধারণত সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীরা স্বর্ণের মতো সুদবিহীন সম্পদ থেকে মুখ ফিরিয়ে নেন, যার ফলে স্বর্ণ এবং রুপার মতো মূল্যবান ধাতুর চাহিদা কমে যায়।

ইউবিএস-এর বিশ্লেষক জিওভানি স্টাউনোভো বলেছেন, ‘স্বর্ণের দরপতনের মূল কারণ হলো শক্তিশালী ডলার, যা প্রায় সারা বিশ্বে চলমান উচ্চ সুদের হারের কারণে আরও নিম্নমুখী রাখবে বলে আশা করা হচ্ছে।’

এদিকে স্বর্ণের সঙ্গে রুপা ও অনান্য দাতুর দামও কমেছে। বুধবার দিনের শুরুতে স্পট রুপার দাম ২ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৬০ দশমিক ৪৫ ডলারে দাঁড়িয়েছে। এছাড়াও প্ল্যাটিনামের দাম ২ দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৬১৫ দশমিক ২৮ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে ১ হাজার ২০২ দশমিক ০৭ ডলারে পৌঁছেছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়