reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় ফ্রি চিকিৎসা, চালু হলো বিশেষ হটলাইন

ছবি : প্রতিদিনের সংবাদ

দেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা দেশজুড়ে একযোগে ৭ শতাধিক প্লাজায় দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেছে। বুধবার (২৪ জুন, ২০২৬) আয়োজিত এই ক্যাম্প থেকে ওয়ালটন প্লাজার গ্রাহকসহ সর্বস্তরের মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, ব্যবস্থাপত্র, ওষুধ এবং রক্তদানের সুবিধা লাভ করেন। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এতে একটি রক্তদান কর্মসূচীও অন্তর্ভুক্ত ছিল।

রাজধানীর মিরপুর মাজার রোড ওয়ালটন প্লাজায় এই ক্যাম্পের উদ্বোধন করেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম। অনুষ্ঠানে তিনি গ্রাহকদের সার্বক্ষণিক ফ্রি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘হ্যাপিনেস অ্যান্ড হেলথ কেয়ার প্রজেক্ট’-এর আওতায় একটি বিশেষ হটলাইন নম্বর (০৯৬০৬-৯৯০০২৯) উদ্বোধন করেন।

অনুষ্ঠানে এস এম মাহবুবুল আলম বলেন, এই উদ্যোগ ক্রেতাদের প্রতি আমাদের দায়িত্বশীলতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান জানান, ওয়ালটন প্লাজা কেবল ব্যবসাই করে না, বরং সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখে। বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন প্লাজা কিস্তিতে পণ্য ক্রেতাদের জন্য ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’ পরিচালনা করছে, যার আওতায় ইতোমধ্যে দেড় সহস্রাধিক পরিবারকে ৩ কোটি টাকারও বেশি আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং বকেয়া কিস্তি মওকুফ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অনলাইনে যুক্ত ছিলেন সারাদেশের প্লাজা প্রতিনিধিবৃন্দ। এছাড়াও কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারীদের জন্য বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ মূল্যছাড়ের সুবিধাসহ প্রতিটি প্লাজায় ‘হ্যাপিনেস অ্যান্ড হেলথ অফিসার’ নিয়োজিত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। -প্রেস বিজ্ঞপ্তি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়