দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

পবিপ্রবি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ইউট্যাব ও জিয়া পরিষদের সংবর্ধনা

ছবি : প্রতিদিনের সংবাদ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ইউট্যাব ও জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট)-এর উদ্যোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মামুন অর রশিদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধনা উদযাপন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. এ বি এম সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউট্যাব, জিয়া পরিষদ, ছাত্রদল, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে দুই উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়