ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

ভূঞাপুরে মাদক সেবন ও পরিবারকে মারধর, যুবকের ১ বছরের কারাদণ্ড

ছবি : প্রতিদিনের সংবাদ

টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক সেবন করে পরিবারের সদস্যদের মারধর ও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ফিরোজ (২১) নামে এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও মেয়াদের শাস্তির আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত ফিরোজ উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউৎবাড়ি গ্রামের রূপচাঁন শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফিরোজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনের টাকার জন্য তিনি প্রায়শই পরিবারের সদস্যদের ওপর শারীরিক নির্যাতন চালাতেন এবং এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে আসছিলেন। আজ বুধবার দুপুরে পুলিশ তাকে গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। পরে তাকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান জানান, মাদক সেবন এবং মাদকাসক্ত অবস্থায় এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির সুনির্দিষ্ট অভিযোগে ফিরোজ নামের ওই যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়