হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
৩ ঘণ্টা আগে
হাটহাজারীতে অবৈধ কাপড়সহ পিকআপ জব্দ, গ্রেপ্তার দুই

চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ ৭১ হাজার ৯০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি ও থ্রি-পিস, একটি পিকআপসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার ভোর সাড়ে ৪টার দিকে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে পৌরসভার ওয়ালটন শোরুমের সামনে এ অভিযান চালানো হয়।
অভিযানে আলমগীর হোসেন (৪২) ও সেলিমকে (৩৪) গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এদের কাছ থেকে ৪১টি বস্তায় রাখা সাদা পলিথিনে মোড়ানো ১২৩৮ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩৫ লাখ ৩৫ হাজার ৯০০ টাকা। এ ছাড়া ৭টি বস্তা থেকে ২৪৬ পিস ভারতীয় থ্রি-পিস উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬ লাখ ৩৬ হাজার টাকা। এ সময় অবৈধ মালামাল পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন-২৩-০৮৬০ নম্বরের একটি সিঙ্গেল ক্যাবিন পিকআপ জব্দ করা হয়।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন






































