reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

জাপানের বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা 

বিশ্বকাপের শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে জাপানের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। এ ম্যাচেও শুরুর একাদশে নেই নেইমার জুনিয়র। চোট কাটিয়ে উঠতে না পারায় স্কোয়াডে নেই রাফিনিয়া। হিউস্টনে অনুষ্ঠিতব্য এই নকআউট লড়াইয়ে জয়ী দল জায়গা করে নেবে শেষ ষোলোতে।

সোমবার (২৯ জুন) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জাপানের বিপক্ষে আক্রমণভাগে ভরসা রেখেছেন ভিনিসিয়ুস জুনিয়র, মাতেউস কুনিয়া ও তরুণ ফরোয়ার্ড রায়ানের ওপর ওপর।

তবে এই ম্যাচেও দলে নেই ব্রাজিলের অন্যতম ভরসা রাফিনিয়া। হ্যামস্ট্রিং চোটের কারণে বার্সেলোনা তারকা এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি। হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে তিনি।

যদিও রাফিনিয়া ব্রাজিল দলের সঙ্গেই রয়েছেন এবং দ্রুত মাঠে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে ফিরতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। সতীর্থদের পাশে থাকতে, দলের লক্ষ্য পূরণে লড়তে এবং ব্রাজিলের জার্সির মর্যাদা রক্ষা করে সমর্থকদের আনন্দ দিতে চাই। আমি শক্ত আছি।’

অন্যদিকে আগের ম্যাচে মাঠে নামলেও জাপানের বিপক্ষে শুরুর একাদশে সুযোগ হয়নি নেইমারের। তাকে দ্বিতীয়ার্ধে মাঠে নামানোর পরিকল্পনা কোচের।

গ্রুপ পর্বে ব্রাজিল মরক্কোর সঙ্গে ড্র করলেও হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়ে নকআউট নিশ্চিত করে। এবার জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ওঠাই সেলেসাওদের লক্ষ্য।

ব্রাজিলের একাদশ অ্যালিসন; দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল; ডগলাস সান্তোস; ক্যাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা; রায়ান, মাতেউস কুনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র।

জাপানের একাদশ সুজুকি; তোমিয়াসু, তানিগুচি, ইতো; দোয়ান, সানো, কামাদা, নাকামুরা; মায়েদা, ইতো; উয়েদা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়