reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

সামাজিক উন্নয়নে অভিজ্ঞ নারী নেতৃত্ব: মাস্তুল ফাউন্ডেশনে যোগ দিলেন আফরোজা হেলেন

দেশের অন্যতম জাতীয় দাতব্য প্রতিষ্ঠান মাস্তুল ফাউন্ডেশন-এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আফরোজা হেলেন। সম্প্রতি এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

আফরোজা হেলেন বর্তমানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির হেড অব অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শকের (আইজিপি) সহধর্মিণী এবং পুনাক (পুলিশ নারী কল্যাণ সমিতি)-এর সাবেক সভাপতি হিসেবে দীর্ঘদিন মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

মাস্তুল ফাউন্ডেশন জানায়, প্রশাসনিক দক্ষতা, সাংগঠনিক নেতৃত্ব এবং সমাজকল্যাণে দীর্ঘ অভিজ্ঞতার সমন্বয়ে আফরোজা হেলেনের সংযুক্তি প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করবে। বিশেষ করে নারী নেতৃত্বের বিকাশ, মানবিক সহায়তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, দুর্যোগ মোকাবিলা এবং সামাজিক কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে তাঁর অভিজ্ঞতা নতুন দিগন্ত উন্মোচন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বর্তমান সময়ে টেকসই উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নারীর নেতৃত্বের গুরুত্ব বিশ্বব্যাপী স্বীকৃত। সেই প্রেক্ষাপটে আফরোজা হেলেনের মতো অভিজ্ঞ নারী নেতৃত্বের সম্পৃক্ততা মাস্তুল ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমকে আরও কার্যকর, জবাবদিহিমূলক এবং জনমুখী করতে সহায়ক হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। মাস্তুল ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এতিম ও সুবিধাবঞ্চিত শিশু, অসহায় পরিবার, শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাদ্য সহায়তা, পুনর্বাসন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মানবিক সহায়তাসহ বিভিন্ন খাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন উপদেষ্টার দিকনির্দেশনা প্রতিষ্ঠানটির সেবামূলক কার্যক্রমকে আরও বিস্তৃত ও প্রভাবশালী করে তুলবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

আফরোজা হেলেন বলেন,"মানবিক সেবা শুধু দান নয়, এটি সমাজের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব। মাস্তুল ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হয়ে দেশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। নারী নেতৃত্ব ও সামাজিক অংশগ্রহণকে আরও শক্তিশালী করার মাধ্যমে আমরা একটি সহমর্মী ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারব বলে আমি বিশ্বাস করি।"

মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষতা, স্বচ্ছতা ও মানবিক মূল্যবোধকে ভিত্তি করে দেশের মানুষের কল্যাণে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও বিভিন্ন উদ্ভাবনী ও টেকসই উদ্যোগ গ্রহণ করে যাবে এবং এ যাত্রায় আফরোজা হেলেনের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মাস্তুল ফাউন্ডেশন' বাংলাদেশে প্রধানমন্ত্রী কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক নিবন্ধিত একটি অলাভজনক, অরাজনৈতিক এবং সম্পূর্ণ স্বেচ্ছাসেবী মানবিক দাতব্য সংস্থা। বিগত এক দশকেরও বেশি সময় ধরে মাস্তুল ফাউন্ডেশন দেশের সুবিধাবঞ্চিত মানুষ ও শিশুদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছে। আমাদের মানবিক কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হলো: করোনা মহামারির সময় দাফন সেবা প্রদান; ২০২২ ও ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ; এবং ২০২৩ সালের তুরস্কের ভূমিকম্পে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান। মাস্তুল ফাউন্ডেশনের অন্যতম সফল প্রকল্প "যাকাত স্বাবলম্বী" এর মাধ্যমে অসংখ্য অসহায় ব্যক্তি ও যুব সমাজের জন্য স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, যা তাদের আত্মনির্ভরশীল করে তুলছে। রাজধানীর বিভিন্ন প্রান্তে প্রতিদিন বিনামূল্যে অসহায় ও সুবিধাবঞ্চিতদের একবেলার খাবার পৌঁছে দিচ্ছে. এছাড়াও, ঢাকার হাজারীবাগ বারইখালি এলাকায় নিজস্ব মাদ্রাসা, সেল্টারহোম, এতিমখানা ও মেহমানখানা রয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের(এনবিআর) আইন অনুসারে মাস্তুল ফাউন্ডেশনকে প্রদত্ত যেকোনো পরিমাণ যাকাত, দান বা সাদাকা আয়করমুক্ত। অর্থাৎ মাস্তুল ফাউন্ডেশনে দান করা অর্থ; দাতাদের জন্য আয়কর রেয়াত হিসেবে গণ্য হবে। গেজেট : mastul.net/gov-tax-rebate

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়