reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

সংসদে জ্বালানিমন্ত্রী

বন্ধ হয়ে যাওয়া সেই দুই বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু    

কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া দেশের দুটি বিদ্যুৎকেন্দ্রে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

তিনি বলেছেন, দুই কেন্দ্র চালু হওয়ায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে এবং আগের দিনের তুলনায় লোডশেডিংও কমে এসেছে। তবে চাহিদার তুলনায় উৎপাদন কিছুটা কম থাকায় সীমিত পরিসরে লোডশেডিং থাকবে।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানান বিদ্যুৎমন্ত্রী।

ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘আমাদের বিদ্যুতের দুটি পাওয়ার স্টেশন বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে গতকাল লোডশেডিং দিতে হয়েছিল। আল্লাহর রহমতে আজ আনন্দের সঙ্গে জানাতে পারি, এখন আমাদের উৎপাদন ১৪ হাজার ৫০০ মেগাওয়াট, কিন্তু চাহিদা ১৪ হাজার ৮৩৯ মেগাওয়াট। এখন লোডশেডিং হবে ৩৩৯ মেগাওয়াট।’

মন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করছি ৩৩৯ মেগাওয়াটের এই ঘাটতিও কমিয়ে আনতে। কিছু কিছু জায়গায় লোডশেডিং থাকবে, তবে যাতে না থাকে, সে জন্য আমরা সচেষ্ট আছি। গতকাল পরিস্থিতি খারাপ ছিল, আজ সেখান থেকে উত্তরণ করতে পেরেছি।’

এর আগে গতকাল রোববার সংসদে দেওয়া বক্তব্যে বিদ্যুৎমন্ত্রী জানিয়েছিলেন, কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় সঞ্চালন ব্যবস্থা থেকে বেরিয়ে যায়। ফলে দেশের বিভিন্ন এলাকায়, এমনকি রাজধানীতেও লোডশেডিং দিতে হয়। তবে সে সময় তিনি বিদ্যুৎকেন্দ্র দুটির নাম উল্লেখ করেননি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়