শেরপুর প্রতিনিধি

  ৪ ঘণ্টা আগে

পাইপগানসহ যুবক আটক

ভারত সীমান্ত ঘেঁষা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় এলাকায় অভিযান চালিয়ে একটি পাইপগানসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রোববার রাত আটটার দিকে উপজেলার নওকুচি কোচপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তি পিয়ার আলী (৩২)। তিনি উপজেলার নওকুচি কোচপাড়া গ্রামের বাসিন্দা ও ফজল আলীর ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ৩৯ ব্যাটালিয়নের নকশী বিওপির একটি টহল দল অভিযান চালায়।

ঝিনাইগাতী থানার ওসি আমিরুল ইসলাম বলেন, বিজিবির পক্ষ থেকে একটি পাইপগানসহ এক ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়