ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

  ২০ ঘণ্টা আগে

দালাল চক্রের দুই নারীর কারাদণ্ড

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে দালাল চক্রের দুই নারীকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমানের নেতৃত্বে পৌর শহরের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় রোগীদের বিভ্রান্ত করা এবং হাসপাতাল চত্বরে দালাল ও অবৈধ মধ্যস্থতাকারী কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে দুই নারীকে আটক করা হয়। একই সঙ্গে এদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসাইন ও ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের একটি দল।

দণ্ডপ্রাপ্তরা হলেন- দিল রুবা সুলতানা (২৫) ও পপি আক্তার (২২)।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়