জয়পুরহাট প্রতিনিধি
২০ ঘণ্টা আগে
অপপ্রচারের প্রতিবাদে জয়পুরহাটে যুবদলের বিক্ষোভ

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টারের প্রতিবাদে জয়পুরহাটে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল।
গত মঙ্গলবার রাত ৯টার দিকে জেলা যুবদলের উদ্যোগে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্রর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রফিক আহম্মেদ ডলার ও যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, কেন্দ্রীয় যুবদল নেতা মাহমুদুস সালেহীন, আব্দুল ওহাব, আলমগীর কবির সেলিম, কামরুজ্জামান নান্নুসহ জেলা ও উপজেলার যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন






































