নড়াইল প্রতিনিধি
২০ ঘণ্টা আগে
সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ঢাকার ধানমন্ডি ৩২-এ জামায়াতের সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইল প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় শহরের আদালত সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে জেলার কর্মরত সাংবাদিক, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, মানবাধিকারকর্মী এবং স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেয়। বক্তব্য দেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি এস এম আব্দুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুর রশিদ লাবলু, সাবেক সভাপতি এনামুল কবির টুকু, সাংবাদিক খায়রুল আরেফিন রানা, সাংবাদিক কাজী হাফিজুর রহমান প্রমুখ।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন







































