সংক্ষিপ্ত সংবাদ

মতবিনিময়
ভালুকা প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় পরিবেশ দূষণের ক্ষতিকর দিক এবং প্রতিকার ও উন্নয়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ বিষয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি। গতকাল দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভা হয়। সভায় ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে ইউএনও ফিরোজ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চু।
এ-প্লাস ক্যাম্পেইন
হরিণাকুণ্ডু প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বাস্তবায়নে এ কর্মশালায় প্রধান অতিথিন বক্তব্য দেন হরিণাকুণ্ডু ইউএনও প্রদীপ্ত রায় দীপন। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন।
বীজ-সার বিতরণ
নাগেশ্বরী প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে খরিফ-২ মৌসুমে রোপা আমন, এয়ার ফ্লো মেশিন, মরিচ ফসলের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নে এর উদ্বোধন করেন ইউএনও এইচএম খোদাদাদ হোসেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে গতকাল বেলা ১১টায় পরিষদ চত্বরে উপজেলার ৩৫০০ কৃষককে ৫ কেজি করে আমন বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার এবং এয়ার ফেøা মেশিন ৪টি ও ৯০ জনকে মরিচ বীজ বিতরণ করা হয়।
শোভাযাত্রা
সন্দ্বীপ প্রতিনিধি
‘জলবায়ু পরিবর্তন : আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে সন্দ্বীপে র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপ ইউএনও আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন এসি ল্যান্ড আব্দুল্যাহ আল-মামুন, থানার ওসি সুজন হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মানস বিশ্বাস প্রমুখ।
প্রশিক্ষণ
কলারোয়া প্রতিনিধি
সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই-বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের দ্বিতীয় দিনের সেশন সম্পন্ন হয়েছে।তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন পিআইবির উদ্যোগে গতকাল শহরের ম্যানগ্রোভ সভা কক্ষে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের দ্বিতীয় দিনের সেশনে প্রশিক্ষক ছিলেন সাংবাদিক সাইদুর রহমান। পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
চারা বিতরণ
আমতলী প্রতিনিধি
বরগুনার আমতলীতে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় গতকাল বেলা ১১টায় উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের বনজ, ফলজ, ঔষধি চারা, নারিকেল চারা এবং রোপা আমন ধানের বীজ, সার এবং খুঁটি বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা রাসেল মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও (ভারপ্রাপ্ত) আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জালাল উদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব তুহিন মৃধা প্রমুখ।
"






































