যশোর প্রতিনিধি

  ২৬ জুন, ২০২৬

২৫ নেতার পদত্যাগ

যশোর জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন

যশোর জেলা জাতীয় পার্টির শীর্ষ পদসহ বিভিন্ন পর্যায়ের পদত্যাগকারী ২৫ নেতাকে বিদায় দিয়েছে কেন্দ্রীয় কমিটি। তাদের পদত্যাগপত্র গ্রহণ করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৩১ সদস্যবিশিষ্ট এই নতুন আহ্বায়ক কমিটিতে

মকবুল হোসেনকে আহ্বায়ক

এবং খবির গাজীকে সদস্য

সচিব করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাহমুদ আলম।

এর আগে গত ১৯ জুন প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির ২৫ শীর্ষ নেতা একযোগে পদত্যাগের ঘোষণা দেন।

এদিকে জেলা নেতাদের এই গণপদত্যাগ ও নতুন কমিটির বিষয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাহমুদ আলম জানান, জাতীয় পার্টি একটি সুসংগঠিত দল এবং এখানে কঠোর সাংগঠনিক শৃঙ্খলা রয়েছে। যারা দলের শৃঙ্খলা মেনে চলবেন, দল তাদের মূল্যায়ন করবে।

কেন্দ্রীয় দপ্তর থেকে জানানো হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সুপারিশে মকবুল হোসেনকে আহ্বায়ক ও খবির গাজীকে সদস্যসচিব করে নতুন ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন।

৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটিতে ৫ জন যুগ্ম আহ্বায়ক এবং ২৪ জন সদস্য স্থান পেয়েছেন। এরা হলেন- যুগ্ম আহ্বায়ক মিনহাজুল আরেফিন, রেজাউল ইসলাম, আব্দুর রহমান বাদল, আব্দুল লতিফ রানা এবং শেখ ফরিদ।

সদস্যবৃন্দ হলেন, মাহবুব আলম বাচ্চু, সুশান্ত কুমার মন্ডল, খন্দকার গোলাম কিবরিয়া, জি এম মুছা, আশরাফুল ইসলাম, ডাক্তার নাজিম উদ্দিন, মিজানুর রহমান মিন্টু, নজরুল ইসলাম, আব্দুল মান্নান, আব্দুর রশিদ মৃধা, প্রণব কুমার রায়, ইমামমুল ইসলাম, রুহুল আমিন, শফিকুল ইসলাম শফি, সৈয়দ ফরিদ, হারুন অর রশিদ, আক্তারুজ্জামান, আব্বাস উদ্দিন, হাসিবুল হাসান শিমুল,

জাকির হোসেন বাবু, বিএম রশিদ, একরামুল হক জুয়েল, শামীম হোসেন এবং প্রহ্লাদ সাহা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়