সংক্ষিপ্ত সংবাদ

সার-বীজ বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি
ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ঝিনাইদহে ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এ বীজ ও সার বিতরণ করা হয়। সদর ইউএনও তারেক হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী, অতিরিক্ত কৃষি অফিসার মুহাম্মদ জুনাইদ হাবীব, কৃষি সম্প্রসারণ অফিসার মীর রাকিবুল ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
মেডিকেল ক্যাম্প
পীরগঞ্জ প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে বাডাস মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল পীরগঞ্জ ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করে পীরগঞ্জ ডায়াবেটিক সমিতি। মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পীরগঞ্জ ইউএনও গোলাম রব্বানী সরদার। উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া,পীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির বাবলু আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হাকিম, সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান, অধ্যক্ষ বদরুল হুদা প্রমুখ।
কর্মশালা
কালীগঞ্জ প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, পরিবেশবান্ধব শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং গুণগত শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনশিয়েটিভ (এসসিআই) বিষয়ক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে দিনব্যাপী উপজেলার নাগরী ইউনিয়নের নগরভেলা এলাকায় অবস্থিত মেঘবাড়ি রিসোর্টে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষা বিভাগের সহযোগিতায় কর্মশালায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার। প্রধান বক্তার বক্তব্য দেন ইউএনও এটিএম কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. শেখ তাহমিনা আউয়াল এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক জুবায়ের আহমেদ। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন প্রমুখ।
পরিকল্পনা সভা
তিতাস প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে দাউদকান্দি উপজেলা পরিষদ হলরুমে এ সভা হয়। দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি ইউএনও নাছরীন আক্তার। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম প্রমুখ।
অবহিতকরণ সভা
বোদা প্রতিনিধি
বোদা উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান সভার আয়োজন করে। সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের সার্বিক প্রস্তুতি, শিশুদের মাঝে ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ, মাঠপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম এবং স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথি ছিলেন ইউএনও রবিউল ইসলাম। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুল কবিরের সভাপতিত্ব উপস্থিত ছিলেন ওসি সোয়েল রানা, কৃষি কর্মকর্তা রাশেদ উন নবী, প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ ইসলাম, সমাজসেবা কর্মকর্তা তৌকির আহমেদ, বোদা পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা প্রমুখ।
"






































