reporterঅনলাইন ডেস্ক
  ৯ ঘণ্টা আগে

সংক্ষিপ্ত সংবাদ

মতবিনিময় সভা

ঠাকুরগাঁও প্রতিনিধি

পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং জিংকসমৃদ্ধ ধান ও গমের আবাদ সম্প্রসারণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় নীতি নির্ধারক ও প্রকল্প অংশীদারদের নিয়ে এক মতবিনিময় সভা করা হয়েছে। গতকাল দুপুরে হারভেস্টপ্লাস বাংলাদেশের বাস্তবায়নে ‘রিয়েক্টস-ইন’ প্রকল্পের আওতায় পীরগঞ্জ ইউএনও কার্যালয়ের সেমিনার কক্ষে এ সভার আয়োজন করে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), রংপুরের সায়েন্টিফিক অফিসার মাসুদ রানা প্রমুখ।

বৃক্ষরোপণ

পীরগঞ্জ প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হাজীপুর ইউনিয়নের অন্তার সেতু থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা সেতু পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ পুণ্য খালের দুই ধারে ৭ হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে। গতকাল সকালে এই গাছের রোপণ হয়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, হাজীপুর ইউপির চেয়ারম্যান জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

মাদকসহ গ্রেপ্তার

ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের পূর্ব লরাবাগ এলাকা থেকে গতকাল ভোরে বিপুল মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এরা হলেন- জিল্লুর রহমান, কাইয়ুম ও নুরুল হুদা ভুট্টু। ঈদগাঁও বাজার এলাকায় পুলিশ একটি গাড়ি তল্লাশি করে জিল্লুর রহমানের প্যান্টের পকেট থেকে চার হাজার ও কাইয়ুমের প্যান্টের পকেট থেকে দুই হাজার ইয়াবা ট্যাবলেটসহ ১৮ লাখ টাকা জব্দ করে। এ সময় গাড়িটি জব্দ করে। ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।

কর্মশালা

বিরামপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে ২০২৫-২৬ অর্থবছরে ‘দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা গতকাল দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সভায় ইউএনও তানজিনা খাতুনের সভাপতিত্বে বিভিন্ন দিকনির্দেশনা ও গুরুত্ব তুলে ধরেন প্রধান অতিথি দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আবুল কালাম আজাদ।

ক্যাম্পেইন

উল্লাপাড়া প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গতকাল ১১ নম্বর উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন হয়েছে। উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদ হলরুমে দুপুরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও রায়হানুল ইসলাম। উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম, গ্রাম আদালত চেয়ারম্যান এম সাহারুল হক সাচ্চু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী লুচি আক্তার ও সালমা বেগম।

প্রদর্শনী উদ্বোধন

নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এবং উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)’র বাস্তবায়নে বিজ্ঞান উদ্ভাবনী সেমিনার এবং প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। ইউএনও প্রিয়াংকা দাসের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়ার সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ (মাটি বিহীন ঘাস) উপস্থাপন করেন ঢাকার বিসিএসআইআর, আইটিটিআই এর সিনিয়র সাইন্টিফিক অফিসার সানজিদা ইসলাম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়