বান্দরবান প্রতিনিধি

  ৮ ঘণ্টা আগে

বান্দরবান হাসপাতালে বিদ্যুৎস্পর্শে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পর্শ হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বান্দরবান সদর হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন, সাকিব (২০) ও কামরুল হাসান (৩৫)। তারা ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে শ্রমিক হিসাবে কাজ করছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়