চৌগাছা (যশোর) প্রতিনিধি
৮ ঘণ্টা আগে
চৌগাছায় হামলায় যুবক নিহত

যশোরের চৌগাছা উপজেলায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত জুয়েল রানা (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার মুক্তদাহ গ্রামের ওদুদ খন্দকারের ছেলে।
স্থানীয়রা ও নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার সকালে চৌগাছা উপজেলার মুক্তদা মোড়ে পরস্পর বিরোধের জের ধরে জুয়েল রানার সঙ্গে একই এলাকার কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় ইউসুফ, কাশেম, বাবুসহ আরও ৫-৬ জন তাকে মারধর করে।
তার অবস্থার অবনতি হলে গ্রামবাসী তার উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান।
গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন





































