রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ৮ ঘণ্টা আগে

চান্দাইকোনা উচ্চ বিদ্যালয়

দীর্ঘদিন জলাবদ্ধতা বিপাকে শিক্ষার্থীরা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বহুমুখী উচ্চবিদ্যালয়ের খেলার মাঠ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে অচল হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই মাঠে পানি জমে থাকায় নিয়মিত খেলাধুলা বন্ধ হয়ে গেছে। এতে বিদ্যালয়সহ আশপাশের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় তরুণরা ক্রীড়া চর্চা থেকে বঞ্চিত হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, চান্দাইকোনা বহুমুখী উচ্চবিদ্যালয়ের সামনের খেলার মাঠে সামান্য বৃষ্টি হলেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় জমে থাকা পানি দীর্ঘদিন যাবৎ বদ্ধ অবস্থায় থাকে। ফলে মাঠটি বছরের বড় একটি সময় খেলাধুলার অনুপযোগী থাকে।

স্থানীয়দের ভাষ্য, এই মাঠটি উচ্চবিদ্যালয় ছাড়াও পাশের প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা, কলেজ ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থী এবং এলাকার যুবকদের প্রধান ক্রীড়া কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। মাঠটি অচল হয়ে পড়ায় এখন নিয়মিত ক্রীড়া কার্যক্রম প্রায় বন্ধ রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মুকিত বলেন, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে মাঠে খেলাধুলা বন্ধ রয়েছে, যা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে।

শিক্ষার্থী রনি আহমেদ বলে, আগে নিয়মিত মাঠে খেলাধুলা হতো। এখন পানি জমে থাকায় তারা মোবাইল ফোনে সময় কাটাচ্ছে, ফলে খেলাধুলার পরিবেশ থেকে দূরে সরে যাচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী বলেন, বিষয়টি সম্পর্কে প্রশাসন অবগত রয়েছে। দ্রুত সরেজমিনে পরিদর্শন করে পানি নিষ্কাশনসহ স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হলে মাঠটি আবারো খেলাধুলার উপযোগী হয়ে উঠবে এবং শিক্ষার্থী ও তরুণরা ফিরে পাবে সুস্থ ক্রীড়া পরিবেশ।

দর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সদর হাসপাতালের সার্ভিস ভবনে কাজ করছিলেন সাকিব ও কামরুল। এক পর্যায়ে ভবনের পাশে থাকা বৈদ্যুতিক মেইন লাইনের তারের সঙ্গে একটি লোহার অ্যাঙ্গেলের সংস্পর্শ হলে তারা সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা তাদের লাশ উদ্ধার করেন।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী বলেন, বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক মারা গেছে। খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করা হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. শাহীন হোসাইন চৌধুরী বলেন, সদর হাসপাতালের সার্ভিস ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। ঠিকাদারকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়