পটুয়াখালী প্রতিনিধি

  ৮ ঘণ্টা আগে

পটুয়াখালীতে ধর্ষণের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

ধর্ষণে ভুক্তভোগী ব্যক্তির ন্যায়বিচার নিশ্চত করতে হবে এই স্লোগান নিয়ে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির প্রধান ফটকের সামনে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্ট পটুয়াখালী ইউনিটের আয়োজনে জেলা ধর্ষণ আইন সংস্কার জোটের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা শিশু রামিসার ধর্ষণ-হত্যার অল্প সময়ে উপযুক্ত শাস্তি হয়েছে বলে অবগত করেন এবং তা দ্রুত বাস্তবায়নের দাবি করেন।

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্ট পটুয়াখালী ইউনিটের সমন্বয়কারী আবু বকর সিদ্দিক বলেন, আইনে দ্রুত বিচার নিষ্পওির কথা বলা থাকলেও সেটা নিষ্পত্তিতে দীর্ঘ সময় লেগে যায়। এই অনাকাঙ্ক্ষিত বিলম্ব পরিহারকরণে বিচার বিভাগকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। তাছাড়া আনরিপোর্টেড ধর্ষণের শিকার ব্যক্তিদের রিপোর্টে আনতে হবে। এই জায়গায় সাংবাদিকদের ভূমিকা অনেক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়