জামালপুর প্রতিনিধি

  ৮ ঘণ্টা আগে

সীমান্তে আটকে থাকা সেই বৃদ্ধের পরিচয় মিলেছে

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের রামরামপুর সীমান্তের শূন্যরেখায় দীর্ঘ ২৪ ঘণ্টা আটকে থাকা সেই বৃদ্ধের পরিচয় মিলেছে। তাকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে শূন্যরেখা এলাকা থেকে তাকে উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাকে বকশীগঞ্জ থানায় হেফাজতে নেওয়া হয়।

উদ্ধার হওয়া ওই বৃদ্ধের নাম ষষ্ঠী চন্দ্র বর্মণ (৬০)। তার বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চান্দলাই গ্রামে। তিনি বাবু চন্দ্র বর্মণের পুত্র।

বিজিবি জানায়, প্রায় ২৪ ঘণ্টা তিনি সীমান্তের নো ম্যানস ল্যান্ডে অবস্থান করছিলেন। পরে বৃহস্পতিবার সকালে তাকে নিরাপদে উদ্ধার করা হয়।

বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে জামালপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ইয়াহিয়া আল মামুন বলেন, ওই বৃদ্ধের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। এখন তার পরিবারের কাছে ওই তাকে বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়