reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

জয় দিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর

বহুল প্রতীক্ষিত ২০২৬ বিশ্বকাপটি স্মরণীয় করে নিয়েছে মেক্সিকো। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারাল তারা।

বৃহস্পতিবার ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে সহ-আয়োজকদের হয়ে গোল দুটি করেছেন হুলিয়ান কিনিয়োনেস ও রাউল হিমেনেজ।

ম্যাচের ৯ মিনিটের মাথায় হুলিয়ান কিনিয়োনেসের গোলে এগিয়ে যায় স্বাগতিক মেক্সিকো। এরপর ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাউল হিমিনেজ।

শুরুর ম্যাচেই তিনটি লাল কার্ডের ব্যবহার করেছেন রেফারি। দুই দলের ফুটবলারই লাল কার্ড দেখেছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়