হিলি (দিনাজপুর) প্রতিনিধি
হিলিতে মাদক ভারতীয় রুপিসহ আটক ৭

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদক দ্রব্য ও ভারতীয় রুপিসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ৪শ’ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ২৮ হাজার ৫শ’ টাকা ও ভারতীয় ১৭ হাজার রুপি জব্দ করা হয়।
হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও মাদক বিক্রির টাকাসহ ৭ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, বগুড়া সদর জহুরুল নগরের আমনিুল ইসলাম ছেলে আসাদুজ্জামান, সুলতান গঞ্চপাড়ার মৃত আ. রশিদ শেখের ছেলে জুয়েল শেখ, আশরাফ আলী ছেলে রাশেদ, গাজী পালশা রেজাউল ইসলাম ছেলে মামুন। এছাড়াও হিলির মধ্যবাসুদবেপুর গ্রামের বাবুর ছেলে সাব্বির হোসেন, মাঠপাড়ার মৃত সকেন্দোর আলীর ছেলে সাইদুল ইসলাম, লোকমান হোসেনের ছেলে মামুনুর রশীদ কমলকে আটক করা হয়।
"







































