বিনোদন প্রতিবেদক

  ৭ ঘণ্টা আগে

রিসোর্টের বিজ্ঞাপনে বিদ্যা সিনহা মিম

দেশের বহু প্রতিষ্ঠানের ব্র্যা- অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা বিদ্যা সিনহা মিম। পাশাপাশি নিয়মিত চলচ্চিত্রেও অভিনয় করছেন। এরইমধ্যে সাম্প্রতিক সময়ে ‘মালিক’ সিনেমা এবং ওয়েবফিল্ম ‘লাইফলাইন’-এ অভিনয় করে আবারো আলোচনায় এসেছেন বিদ্যা সিনহা মিম। এরইমধ্যে তিনি একটি রিসোর্টের বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন। গাজীপুরের একটি স্বনামধন্য রিসোর্টের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন মিম। এরইধ্যে বিজ্ঞাপনটির লিংক তিনি তার ফেসবুকে শেয়ারও করেছেন।

মিম বলেন,‘ রিসোর্টটিতে গিয়ে আমার খুব ভালোলেগেছে। বিশেষ করে পরিবেশটা এতো চমৎকার যে মন ভরে যায়।’

এদিকে গত ঈদে মুক্তি পেয়েছে মিম অভিনীত সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ সিনেমাটি। ‘মালিক’-এ অভিনয়ে সিনেমাপ্রেমী দর্শকের মাঝে মিম তার চরিত্রের মধ্যদিয়ে আবারো মুগ্ধতা ছড়িয়েছেন। সেই মুগ্ধতার রেশ কাটতে না কাটতে মিম আবারো দর্শকের মাঝে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন বাবা দিবস উপলক্ষ্যে নির্মিত কাজী আসাদ পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’-এ। ওয়েব ফিল্মটিতে মিম তার নিজের চরিত্রে অসাধারন অভিনয় করেছেন বলে দর্শক বলছেন। দর্শক বলছেন এই মিম আগের চেয়ে অভিনয়ে অনেক বেশি ম্যাচিউরড। আর একজন শিল্পী যখন অভিনয়ে ম্যাচিউরড হয় তখন তাকে দিয়ে আরো বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করাতে হয়, তার মেধাকে কাজে লাগাতে হয়। মিম তার জীবনের সেই সময়টাই পার করছেন একজন অভিনেত্রী হিসেবে, যখন তিনি ভালো ভালো চরিত্রে অভিনয়ের জন্য তিনি শতভাগ প্রস্তুত। সেসব চরিত্র ফুটিয়ে তোলার জন্য তিনি অনেক কষ্ট করতে, শ্রম দিতেও প্রস্তুত। মিম বলেন,‘ প্রতিনিয়তই সিনেমাতে, ওয়েব ফিল্মে, ওয়েব সিরিজে কাজ করার প্রস্তাব আসছে। আমি কেবল আমার মন ছুঁয়ে যাবার মতোই গল্পে অভিনয় করেত চাই যা দর্শকের কাছে ভীষণ ভালোলাগার হয়ে উঠবে, যেমনটা হয়ে উঠেছিলো পরাণ, যেমনটা হয়ে উঠেছে মালিক, লাইফলাইন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়