বিনোদন প্রতিবেদক

  ৭ ঘণ্টা আগে

আপাতত নতুন সিনেমায় নয়

দীর্ঘদিন নতুন কোনো সিনেমায় নেই দেশীয় চলচ্চিত্রের প্রিয়দর্শিনী’খ্যাত নায়িকা মৌসুমী। কিছুদিন আগে যদিও একটি সিনেমা মুক্তি পেয়েছিলো। কিন্তু সেই সিনেমাটিতে সিনেমা হিসেবে মৌসুমী অভিনয় করেননি বিধায় এই সিনেমা নিয়ে তিনি একটি শব্দও উচ্চারণ করতে চান না বলে জানিয়েছেন মৌসুমী। এদিকে ২০২৩ সালের অক্টোবরের শুরুতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন মৌসুমী। মূলত তার মা দীর্ঘদিন যাবত অসুস্থ বিধায় সেখানেই তিনি মায়ের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। চাইলেই তিনি মাকে রেখে এই মুহুর্তে দেশে ফিরতে পারছেন না। অথচ মাঝে মাঝে মৌসুমীর দেশে ফেরা না ফেরা নিয়ে নানান ধরনের গুজব চাওর হয়। যা পুরোপুরি মিথ্যে। মৌসুমীর সঙ্গে তার স্বামী ওমরসানীর নিয়মিত যোগাযোগ আছে এবং তার সন্তান ফারদিনের সঙ্গেও নিয়মিত যোগাযোগ আছে। মৌসুমীর সঙ্গে যুক্তরাষ্ট্রে আরো আছেন তার মেয়ে ফাইজাহ। দেশে ফেরা নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই তার।

মৌসুমী বলেন, ‘যেহেতু সহসাই দেশে ফেরা হচ্ছেনা। তাই নতুন কোনো সিনেমাতেও আপাতত অভিনয় করার কোনো সম্ভাবনা নেই। দেশে ফিরলেই কেবল নতুন সিনেমাতে অভিনয় করার ব্যাপারে চিন্তা ভাবনা করবো। এটা সত্যি প্রতি মুহুর্তে দেশকে ভীষণ মিসকরি। মিসকরি আমার নিজের পরিবার, চলচ্চিত্র পরিবার’সহ আরো অনেককেই। সবাই ভালো থাকুক, এটাই প্রত্যাশা।’

বাংলাদেশের সিনেমায় প্রিয়দর্শিনী মৌসুমীর অভিষেক হয় ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে। এতে তার বিপরীতে অভিনয় করেন অমর নায়ক সালমান শাহ। এরপর তারা দু’জন জুটি হয়ে আরো অভিনয় করেন ‘দেন মোহর’,‘ অন্তরে অন্তরে’, ‘স্নেহ’ সিনেমায়। ক্যারিয়ারের একটা সময় এসে মৌসুমী ওমর সানীর সঙ্গে একের পর এক সিনেমাতে অভিনয় করেন এবং এক সময় ওমর সাণীকে বিয়েও করেন মৌসুমী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়