বিনোদন প্রতিবেদক

  ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

বিয়ে করলেন ইয়াসমিন লাবণ্য

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী, নৃত্যশিল্পী ও উপস্থাপিকা ইয়াসমিন লাবণ্য। দীর্ঘদিনের পরিচিত ইঞ্জিনিয়ার মহি খানকে বিয়ে করলেন তিনি। গত শুক্রবার বিশ্ব ভালোবাসা দিবসেই ইয়াসমিন লাবণ্য ও মহি খানের কাবিন সম্পন্ন হয়। লাবণ্য জানান, মহির সঙ্গে তার পরিচয় দশ বছর। একসঙ্গে পথ চলতে চলতে একটা সময় এসে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দুই পরিবারের আলোচনা এবং পরবর্তীতে লাবণ্য মহি’র সম্মতিতে তাদের কাবিন সম্পন্ন হয়। তবে এবারের আনুষ্ঠানিকতা ছিল একেবারেই পারিবারিক। লাবণ্য জানান, শিগগিরই বড় পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। মহি খান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশুনা সম্পন্ন করেই চাকরি জীবনে প্রবেশ করেন। তিন ভাই বোনের মধ্যে মেজ তিনি।

উল্লেখ্য, লাবণ্য ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি’তে সিনিয়র নৃত্যশিল্পী হিসেবে কর্মরত। ২০১৫ সাল থেকেই তিনি শিল্পীকলায় চাকরি করছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়