বিনোদন প্রতিবেদক

  ১২ ফেব্রুয়ারি, ২০২৫

আগুন-সালমার ‘তোমারে হারালে মরিব’

প্রথমবারের মতো দ্বৈত গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী আগুন ও মৌসুমী আক্তার সালমা। গানের শিরোনাম ‘তোমারে হারালে মরিব’। যার কথা ও সুর করেছেন রাজ। সম্প্রতি গানটির ভিডিওচিত্র ইউটিউবে প্রকাশ পেয়েছে। রোমান্টিক ঘরানার এ গানে মডেল হয়েছেন আগুন ও সালমা নিজেই। প্রকাশের পর থেকে এটি নিয়ে দর্শকরা বেশ প্রশংসা করছে।

সালমা বলেন, ‘আগুন ভাই দেশের খ্যাতনামা শিল্পী। ক্যারিয়ারের শুরুর দিকে তার সঙ্গে গাইতে পারলে আরো ভালো লাগত। তবে এখনো তিনি অসাধারণ গান করেন।’

এদিকে নব্বইয়ের দশকে বাংলা সিনেমার গান মানেই ছিল আগুন বিশেষ করে সালমান শাহের লিপে তার গানগুলো শ্রোতাদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। এবার সালমার সঙ্গে তার এই নতুন গান শ্রোতাদের নতুন এক অভিজ্ঞতা দেবে বলে প্রত্যাশা এই কণ্ঠশিল্পীর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়