আন্তর্জাতিক ডেস্ক
বেলুচিস্তানে চার দিনে নিরাপত্তাকর্মীসহ নিহত ১০০

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে গত চার দিনে পৃথক তিনটি হামলায় চারজন বেসামরিক নাগরিক এবং পুলিশ ও সেনাসদস্যসহ মোট ৪২ জন নিহত হয়েছেন। এর মধ্যে বুধবার (৮ জুলাই) এক দিনেই ১৮ জন অপহৃত পুলিশ কর্মকর্তা এবং ১১ জন সেনাসদস্যকে হত্যা করেছে সশস্ত্র বিদ্রোহীরা। তবে সরকারি বাহিনীর পাল্টা অভিযানে ইতিমধ্যে ৫৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বুধবার রাওয়ালপিন্ডিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত চার দিন ধরে বেলুচিস্তানের বিভিন্ন অংশে সশস্ত্র সন্ত্রাসীরা একের পর এক এই হামলাগুলো চালায়। পরবর্তীতে বুধবার সেই অপহৃত ১৮ জন পুলিশ কর্মকর্তাকেই নৃশংসভাবে হত্যা করা হয়।
"






































