বিএমইউতে অডিট বিষয়ে ত্রি-পক্ষীয় সভা

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিএমইউ শহীদ ডা. মিলন হলে বুধবার (২২ জুলাই) অডিট বিষয়ে দুই দিনব্যাপী একটি ত্রি-পক্ষীয় সভা শুরু হয়েছে।
সভার উদ্বোধনী বক্তব্যে বক্তারা সঠিক আর্থিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশৃঙ্খল আর্থিক ব্যবহারের সক্ষমতা বৃদ্ধিসহ সুশাসন নিশ্চিতকরণে গুরুত্বারোপ করেন।
সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (আর্থিক ব্যবস্থাপনা ও অডিট) জনাব মোঃ নজরুল ইসলাম। সভায় বিএমইউর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন।
সভায় বিএমইউর সম্মানিত পরিচালক (অর্থ ও হিসাব) জনাব খন্দকার শফিকুল হাসান রতন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, আর্থিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা, জবাবদিহিতা, ও সুশাসন নিশ্চিতকরণে অডিট কার্যক্রমের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্থিক ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি এবং আর্থিক কার্যক্রম সম্পন্ন করা সংক্রান্ত ঝুঁকি হ্রাসে অডিট বিষয়ক এ ধরণের সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অডিট কার্যক্রমকে ইতিবাচকভাবে নিতে হবে। যথাযথ অডিটের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ আর্থিক কার্যক্রমকে সু-শৃঙ্খলভাবে নিয়ন্ত্রণে বিরাট ভূমিকা রয়েছে। আজকের এই সভা যৌক্তিক ও বাস্তবিক দৃষ্টিভঙ্গিও মাধ্যমে এবং প্রয়োজনীয় তথ্য উপাত্তের ভিত্তিতে অডিট আপত্তিসমূহ নিষ্পত্তিকরণেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে উপাচার্য মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।
সভার শুরুতে স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আর্থিক ব্যবস্থাপনা অধিশাখা) আবুল কালাম আজাদ, স্বাস্থ্য অডিট অধিদপ্তরের মহাপরিচালক মোঃ গোলাম রহমান, বিএমইউ এর সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল, স্বাস্থ্য অডিট অধিদপ্তরের পরিচালক মোঃ হাসান নাজমুল কবীর প্রমুখ বক্তব্য রাখেন।
স্বাস্থ্য অডিট অধিদপ্তরের মহাপরিচালক মোঃ গোলাম রহমান বলেন, আর্থিক অনিয়ম প্রতিরোধ, আর্থিক বিষয়সমূহ পর্যালোচনা, আপত্তিসমূহ নিষ্পতিকরণসহ সু-শাসন নিশ্চিতকরণে অডিট কার্যক্রম বিরাট অবদান রাখছে। প্রজাতন্ত্রের সরকারী আর্থিক হিসাব নিরীক্ষা করা অডিটের আওতাভুক্ত। এর মূল লক্ষ্য হলো যাতে সরকারী অর্থ ব্যয় কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হয়। এর সাথে সাথে আর্থিক ব্যবহারের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আন্তর্জাতিমান অনুসরণ করে অডিট কার্যক্রম সম্পন্ন করা হয়। দেশের সর্বোচ্চ চিকিৎসা শিক্ষা, সেবা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে বিএমইউ তথা এই প্রতিষ্ঠানের আর্থিক ব্যবহারে স্বচ্ছতা থাকবে ও যথাযথ বিধি বিধান অনুসরণ করে সম্পন্ন হবে সেটাই কাম্য। যাথাযথ নিয়ম-নীতি মেনে এই প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ আর্থিক কার্যক্রম গতিশীল করার মাধ্যমে দেশে একটি শক্তিশালী, জবাবদিহিমূলক স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিশ্চিত হউক সেটাই জাতি প্রত্যাশা করে।
গুরুত্বপূর্ণ এই ত্রি-পক্ষীয় সভায় বিএমইউ এর প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ, পরিচালক )হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইরতেকা রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) জনাব খন্দকার শফিকুল হাসান রতন, চীফ এস্টেট অফিসার ডা. এহেতাশামুল হক তুহিন, পরিচালক (মানবসম্পদ ব্যবস্থাপা বিভাগ) মোঃ মাসুদ রানা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব (অডিট) নাজমা সিদ্দিকা বেগম, উপ-সচিব অডিট মোসা. শারমিন আক্তার, বিএমইউ এর অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ, অতিরিক্ত রেজিস্ট্রার মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার ড. মোহাম্মদ মোস্তফা কামাল পাশা, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. হাসনাত আহসান, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ মাসুদ আলম, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ নাছির উদ্দিন ভূঁঞা, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ বদরুল হুদা, স্বাস্থ্য অডিট দপ্তরের উপ-পরিচালক তানজিনা আফরিন, উপ-পরিচালক মোঃ আলতাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় আরো উপস্থিত ছিলেন বিএমইউ এর সহকারী পরিচালক মোঃ আবু নাজির, স্বাস্থ্য অডিট দপ্তরের সহকারী পরিচালক মোঃ আহসান হাবীব, অডিট এন্ড একাউন্টস অফিসার মোঃ গোলাম মাহমুদ, বিএমইউ এর অডিট এন্ড একাউন্টস অফিসার মোঃ আব্দুল মতিন, অডিট এন্ড একাউন্টস অফিসার তাজকিয়া হোসেন, অডিট অফিসার সোমাইয়া সরকার স্বর্ণা প্রমুখ।









































