১৬ ফেব্রুয়ারি, ২০২৫
গাজায় ধ্বংসস্তূপ থেকে আরো ২৫ মৃতদেহ উদ্ধার

ফিলিস্তিনি চিকিৎসক ও উদ্ধারকারী দল গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকার ধ্বংসস্তূপ থেকে আরো ২৫টি মৃতদেহ উদ্ধার করেছে।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, ২৫টি মৃতদেহ উদ্ধারের মধ্য দিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যা যুদ্ধে মোট মৃতের সংখ্যা ৪৮ হাজার ২৬৪ জনে দাঁড়িয়েছে বলে শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, গত ৪৮ ঘণ্টায় আরো ১২ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে করে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৬৮৮ জনে পৌঁছৈছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন









































