১০ ফেব্রুয়ারি, ২০২৫
২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

অভিবাসনবিষয়ক অপরাধে আটক হওয়া ২৩ বাংলাদেশিসহ ২৭৮ জনকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।
সাজা শেষ হওয়ার পর তাদের ফেরত পাঠানো হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দেশটির জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, জোহর রাজ্যের পেকান নেনাস ডিপো থেকে গত এক সপ্তাহে ২৩ বাংলাদেশিসহ ২৭৮ অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
তালিকায় ২৩ জন বাংলাদেশি ছাড়াও ২৩০ ইন্দোনেশীয়, ১৭ জন পাকিস্তানি, ৬ জন ভারতীয়, ১ জন কলম্বিয়ান ও একজন সিঙ্গাপুরের নাগরিক রয়েছেন। একই সঙ্গে তারা যেন নতুন করে মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারেন, সেজন্য ‘কালো তালিকাভুক্ত’ করা হয়েছে।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন









































