শবেবরাত ও ভালোবাসা দিবসে শাবনূরের বার্তা

পবিত্র শবেবরাত আজ। অন্যদিকে বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্বভালোবাসা দিবস। এ দিনে সবাই প্রিয় মানুষকে গভীর ভালোবাসায় স্মরণ করছে। অন্যদিকে আজ পহেলা ফাল্গুন।
একই দিনে তিন দিবস হওয়ায় বেশ আনন্দিত ঢাকাই সিনেমার একসময়ের নন্দিত নায়িকা শাবনূর। এ দিবস তিনটি নিয়ে তিনি যে বেশ উৎফুল্ল, তা তার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যাবে। ভালোলাগার এই সময়ে তিনি তার ভক্ত-অনুরাগীদেরও মনে করেছেন। সেই সঙ্গে সবার উদ্দেশ্যে শবেবরাত, পহেলা ফাল্গুন ও বিশ্বভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ বার্তা দিয়েছেন।
শাবনূর তার ফেসবুকে পোস্ট করা বার্তায় লেখেন, ‘আজ পবিত্র শাবান মাসের মহিমান্বিত ও বরকতময় রাত, “শবে বরাত”। এ রাতে মহান আল্লাহর রহমত ও বরকত কামনা করছি। হে আল্লাহ, আমাদের সবাইকে ক্ষমা করুন।’
পহেলা ফাল্গুন নিয়ে এ নায়িকা লেখেন, ‘অন্যদিকে আজ পহেলা ফাল্গুন, বসন্তের আগমন ঘটেছে। ফাল্গুনের বর্ণিল হাওয়ায় সবার জীবন ভরে উঠুক আনন্দে। সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা ও ভালোবাসা।’
স্ট্যাটাসের শেষে শাবনূর তার অনুরাগীদের ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘হ্যাপি ভ্যালেনটাইনস’। মন্তব্যের ঘরে সবাই এ নায়িকাকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন। স্ট্যাটাসের সঙ্গে শাবনূর তিনটি ছবিও পোস্ট করেন।









































