reporterঅনলাইন ডেস্ক
  ১১ মে, ২০১৭

কাঁঠালের ভেতর গাঁজা!

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক তরুণের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। দুটি কাঁঠালের মধ্যে এই গাঁজা লুকানো ছিল বলে পুলিশের দাবি। বুধবার সন্ধ্যার দিকে সরাইল বিশ্বরোড মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই গাঁজা উদ্ধারের ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া তরুণের নাম কবির হোসেন (২৩)। তার বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায়।

সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা সাতটার দিকে সরাইল বিশ্বরোড মোড় এলাকায় যাত্রীবাহী পরিবহনে তল্লাশি চালাচ্ছিল হাইওয়ে পুলিশ। এ সময় সেখানে সিএনজিচালিত একটি অটোরিকশা থেকে এক তরুণ নামেন। অটোরিকশা থেকে নেমে বাসে উঠতে যাচ্ছিলেন তিনি। তার সঙ্গে একটি ব্যাগ ছিল।

হাইওয়ে থানার পুলিশ বলেছে, তরুণকে সন্দেহ হলে তার ব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগে দুটি কাঁঠাল দেখে তাকে ছেড়ে দেয়া হয়। তরুণ কিছুটা দূর এগিয়ে গেলে তাকে ডাকা হয়। ফের তার ব্যাগ তল্লাশি করতে চাইলে আপত্তি জানায়। পরে তার ব্যাগ থেকে দুটি কাঁঠাল বের করা হয়। কাঁঠালের ভেতরে গাঁজা পাওয়া যায়।

সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর বলেন, কবির হোসেন নামের ওই তরুণের ব্যাগে থাকা দুটি কাঁঠালের মধ্যে ১০ কেজি গাঁজা পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কাঁঠাল,গাঁজা,অপরাধ,সরাইল
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist